১৬ জুলাই শহীদ দিবস ও ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসন মাগুরা এ প্রস্তুতি সভার আয়োজন করে।

সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সামিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলি আহমদ,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, জেলা তথ্য অফিসার পাভেল দাস পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।

তাছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী পাঁচ আগস্ট গনঅভ্যুথান দিবস ও আগামী ১৬ জুলাই শহিদ দিবস যথাযথভাবে মাগুরায় পালিত হবে।

এ উপলক্ষে ঐদিন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা হবে। দিবসটি পালনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। বক্তারা জুলাই আগস্ট আন্দোলন আমাদের অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন।