বুধবার ১৫ জুন আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মাগুরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরে মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টল পরিদর্শন করেন। এ আয়োজনে মাগুরা জেলা থেকে একটি স্টলে “আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা” অংশগ্রহণ করে, যেখানে জেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি মাগুরা থেকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশগ্রহণ করা হয়।