খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া। আর নারীকে স্বাবলম্বী হতে হলে প্রয়োজন কর্মসংস্থান। ওয়ার্ল্ডভিশন তেমনই একটি কার্যক্রম বাস্তবায়ন করছে বলে প্রশাসক এ সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

কেসিসি প্রশাসক আজ বুধবার ১৫ জুলাই সকালে নগরীর ২নং ওয়ার্ড অফিসে খুলনার নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য মূলধনে সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। উমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আরো বলেন, নারীদের স্বাবলম্বী করার প্রথম পদক্ষেপ হিসেবেই মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ কর্মসূচির মাধ্যমে সমাজে নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ফলে পরিবার সুরক্ষিত থাকবে।

সংস্থাটি খুলনা শহরের ৬’শ নারী উদ্যোক্তকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। একই সাথে সংস্থাটি বাল্য বিবাহ রোধ ও পুষ্টি সহায়তা প্রদানের পাশাপাশি নারীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার জন্যও কাজ করবে।

অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ১৯ জন নারী উদ্যোক্তাদের প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন। পর্যায়ক্রমে সংস্থাটি তাদের জনহিতকর এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।

ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার বেলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার খুলনা এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম কাস্টার অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, এডিপি ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মো: তৌহিদুল ইসলাম।

নারীর অর্থনৈতিক মতায়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সমাজসেবক মীর কায়ছেদ আলী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম শুকুর, মুন্সী আব্দুর রব, শাম্মী চৌধুরী মলি, মো: জামাল হোসেন, মো: শাহজাহান আলী, জহির উদ্দিন লিটন, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।