ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের শ্রীশ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম, জেলা পরিষদ প্রশাসক মোঃ আব্দুল মজিদ, সাধন কুমার, তপন কুমার প্রমুখ। শোভাযাত্রায় ভক্তবৃন্দ, বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের অহৈতুকী কৃপাশীর্বাদ লাভের আশায় ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রার আয়োজন করে শ্রীশ্রী মদনমোহন মন্দির কমিটি ও শ্রীশ্রী কেন্দ্রীয় বারোয়ারী পূজা ম-প কমিটি, ঝিনাইদহ।