বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০ টায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমীর এজাজ খান, মাননীয় সংসদ সদস্য, খুলনা-১ এবং অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা।
আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার, গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।
তিনি শহিদ আবু সাঈদসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ সৃষ্টি হওয়া।
তবে এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অন্যায়, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের অনেকের চিকিৎসায় ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে কলম, লেখালেখি ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা।
জনাব মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান, খুলনা ওয়াসা, জনাব মাহফুজুর রহমান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, খুলনা মহানগর, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং শহিদ জুলাই যোদ্ধাদের পরিবারবর্গ।