কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মুক্ত করতে এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ নারীর আয়োজনে কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার বিকালে উলিপুর এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার সার্টিফিকেট বিতরণ করা হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী সকলকেই নারীর পক্ষ থেকে পাটজাত দ্রব্য উপহার হিসেবে তুলে দেন নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম আক্তার আমিন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।
জলবায়ু পরিবর্তনের কারণ ফলাফল ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের নিকট থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর গ্রহণ করা হয়।