রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থীকে এলোপাথাড়ী পিটিয়েছেন সহকারী শিক্ষক আব্দুর রহিম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অভিভাবকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়,অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
অভিযোগ রয়েছে,উক্ত আব্দুর রহিম প্রাইভেট পড়ার নামে বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর প্রত্যেক শিক্ষাথর্ীর কাছে তাদের প্রাপ্ত উপবৃত্তির টাকা সম্পুর্ন টাকা হাতিয়ে নেন। এতে ব্যত্যয় ঘটলে শিক্ষাথর্ীদের থু থু ফেলে তা চাটতে বাধ্য করেন। কোমলমতি শিক্ষাথর্ীদের এভাবে পেটানোর ফলে কয়েকজন ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে রিয়ন ও আয়শা বেশি অসুস্থ।
দীর্ঘদিন ধরে উক্ত সহকারী শিক্ষক আব্দুর রহিম এ ঘটনা ঘটাচ্ছেন। শিক্ষাথর্ীদের কাছে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার বিষয়টিতে সংশ্লিষ্ট সহ শিক্ষা অফিসার শামীম আখতার ও উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ জড়িত মর্মে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পরেও উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোন আইনগত পদক্ষেপ নেননি।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ বলেন-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল ইসলাম বলেন-অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য,সম্প্রতি উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা ফতেমা বেগম ২ শিক্ষাথর্ীকে বেদম পিটানোর পর মোটা অংকের অর্থ গচ্ছা দিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দিয়েছেন।