নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” দিবসের এবারের প্রতিপাদ্যের এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসা প্রমুখ।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল প্রামানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।