সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা পরিষদ চত্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে ২৩ জন মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী ও ৪১ জন অসহায় রোগির মাঝে মোট ৮ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, বিএনপি নেতা শ্রী অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।
বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।