ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। শনিবার ভোর আনুমানিক ৫টায় সামান্তা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

৫৮ বিজিবি জানায়, ভারতের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৫৫ নম্বর মেইন পিলারের পাশের একটি গেট দিয়ে তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দিলে পুশ ইন ব্যর্থ হয়।

বর্তমানে ওই ছয়জন শূন্যরেখার প্রায় ৩০ গজ ভেতরে ভারতীয় ভূখ-ে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।