গৌরবের দশম বর্ষে পদার্পণ করল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এ উপলক্ষে “সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি গড়ে উঠুক মানবিক পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আখতারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মোঃ শামীম এবং জেড নিউজের সম্পাদক জনাব আমিরুল ইসলাম কাগজি।
বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে একটি সমৃদ্ধ ও মানবিক পৃথিবী গড়ার ওপর গুরুত্বারোপ করেন।