গত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত। শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। এসব ব্যর্থতার কারণেই জুলাই গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। স্থায়ী ক্যাম্পাস প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পরিবেশ অধিদপ্তরের জটিলতা কাটিয়ে দ্রুত নিয়মতান্ত্রিকভাবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আখতারের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর ড. সুমন কান্তি বড়ুয়া ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যারয়ের একটি নতুন ল্যাব উদ্বোধনg করেন।