বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সহযোগিতায় ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মধুপুর এলাকায় ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ফিটনেসবিহীন যানবাহন ও হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে ২০টি যানবাহনকে মামলা দিয়ে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানা গেছে।