ঝিনাইদহে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মোঃ রাশেদ খান-এর আগমন উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম. এ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জনসাধারণের কল্যাণে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা ওপর গুরুত্বারোপ করা হয়।