বৃক্ষরোপণে সাজাই দেশ , সবার আগে বাংলাদেশ” উক্ত প্রতিবাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় পুরাতন ডিসিকোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে ঝিনাইদহ শহর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠান উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খাঁন।

আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ এম, এ মজিদ প্রমুখ। বৃক্ষ মেলায় প্রায় ২০/২৫টি স্টল দেওয়া হয়েছে । বনজ , ফলজ ও ঔষধীগাছ মেলায় পাওয়া যাচ্ছে । মেলাকে কেন্দ্র করে কৃষক ও সাধারণ মানুষ গাছ ক্রয়ের জন্য ভিড় জমাতে শুরুকরেছে । মেলা চলবে সপ্তা ব্যাপি।