গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখান উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম রব্বানী, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, জামায়াত নেতা শেখ সাদী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সাত্তার ও উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর জামায়াতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।