জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

করিম আর সাগর চালাকি করলেও ফায়ার সার্ভিসের রিপোর্ট আনতে পারে না। মিসেস খান হাসপাতালে এসে সেতুর ওপর পত্রিকায় রিপোর্ট করান, ইন্টারভিউ দেন। খুশবু প্রজেক্টর সেট করে জন্মদিনের অনুষ্ঠানে। সবাই অবাক হলে খুশবু শাকিলকে চমকে দিয়ে তার তিতলি মার্ডারের ভিডিও দেখায়। ওসি এনায়েত খুশবুর পক্ষ নিয়ে জানায় কিভাবে শাকিলের সাথে চালাকি করেছে। শাকিলকে ওসি ধরে নিয়ে যায় আর মিলা হতাশ হয়ে পড়ে। খুশবু কি পারবে শাকিলকে উপযুক্ত শাস্তি দিয়ে শায়ানের ভবিষ্যৎ নিশ্চিত করতে?

মেগাসিরিজ ‘খুশবু’ নামভূমিকায় দীপ্ত স্টারহান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, মারিয়া মউ ও শেখ ফারিয়া হোসেন অভিনয় করেছেন। নাটকে চিত্রলেখা গুহ, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, গোলাম ফরিদা ছন্দা, জয়রাজসহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পী। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ এ দীপ্ত টিভি ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে ।