মোঃ মুজিবুর রহমান। স্থায়ী ঠিকানা পিরোজপুর এবং বর্তমান ঠিকানা সোনাডাঙ্গা, খুলনা। তিনি ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনা বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমুরিয়া নেছারিয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তাঁর ১২ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আন নাফিস, ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র। গত ১৪ জানুয়ারি ২০২৬ তার ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।

প্রথমে ঢাকার পিজি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের ভেলোরের CMC হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। তাকে রেডিয়েশন থেরাপি ও হাই-ডোজ কেমোথেরাপি দিতে হবে এবং চিকিৎসার জন্য প্রায় ৯ থেকে ১০ মাস ভেলোরে অবস্থান করতে হতে পারে।

ইতোমধ্যে সন্তানের চিকিৎসার পেছনে তাঁর জমি-জমা ও সঞ্চিত সকল সম্পদ ব্যয় হয়ে গেছে। বর্তমানে এত বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

তাই, একজন অসহায় পিতার সন্তানের জীবন বাঁচাতে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

আপনার সামান্য সহযোগিতাও শিশুটির চিকিৎসার জন্য অনেক বড় সহায়তা হতে পারে। পাশাপাশি পোস্টটি বেশি বেশি শেয়ার করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন।

আসুন, আমরা সবাই মিলে ছোট্ট আব্দুল্লাহ আন নাফিসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

💳 সহযোগিতা পাঠানোর মাধ্যম

বিকাশ:
📱 01720661447
📱 01313981365

ব্যাংক হিসাব:
সোনালী ব্যাংক — 0506601026049
ইসলামী ব্যাংক — 20503160200026511

📞 যোগাযোগ

📱 01720661447 (WhatsApp)
📱 01330-280947 (WhatsApp)
📱 01313981365
মানবিক কারণে পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারও হয়তো শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে পারে।