৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে ‘মুসা বাহিনী’ কর্তৃক ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় শহরের পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রুহুল আমিন পিকুল। বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান রিন্টু মুন্সী, যুগ্ম সম্পাদক আজিজুল হক, কাজল মালীথা প্রমুখ।
বক্তাগণ বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সন্ত্রাসী কর্মকা- চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধনের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।