মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি, ফরহাদ সহ বিগত জুলাই অভ্যুত্থানে মাগুরার ১০ শহীদসহ দেশের সকল শহীদদের স্মরণে মাগুরায় শোক র‍্যালি বের করা হয়। ৪ আগস্ট ২৪ তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহিদ হন। মাগুরা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠন এ মিছিল বের করে।

জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলামের চেষ্টায় অনুষ্ঠিত শোক মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক মিথুন রায় চৌধুরী, বিএনপি নেতা কুতুব উদ্দিন যুবদলের নেতা মিজানুর রহমানসহ নেকা কর্মীরা মিছিলে অংশগ্রহন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শোষে দোয়া মাহফিল ও মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করে।