সবুজে সাজাই দেশ-হাসুক পরিবেশ স্লোগানে ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক আন্দোলনের আয়োজনে গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, মকলেচুর রহমান, শরিফুল ইসলাম, স্কুল কমিটির সভাপতি কামরুজ্জামান লিটন, আমিনুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ। এসময় প্রায় বনজ, ফলজ, ঔষধী গাছ সহ ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।