বগুড়ার নন্দীগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নন্দীগ্রাম ফুটবল প্রিমিয়াম লিগ, (এনএফপিএল) সিজন-২।

গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার নন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ায়, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে, যা মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক।

স্থানীয় সুর্য তরুণ ক্লাবের আয়োজনে এ বছরের আসরটি শুরু হয়েছে নতুন উদ্দীপনা আর নতুন মাত্রা নিয়ে। উদ্বোধনী ম্যাচে মুখোমখি হয় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের আবিদ ফুটবল একাডেমি ও নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার মনিং স্টার ক্লাব। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টে পরিচালানয় রয়েছেন এনএফপিএল এর সভাপতি আল-মাসুম রুনু। তার নেতৃত্বে একটি দক্ষ পরিচালনা কমিটি সম্পূর্ণ টুর্নামেন্টের আয়োজন ও তদারকি করছে। এই আয়োজন ইতোমধ্যে নন্দীগ্রামের অন্যতম ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ সাকিল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।