জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে গণভোটের গণরায় বাস্তাবায়ন ও গণ হত্যার বিচারের দাবীতে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় শহীদ মীর মুগ্ধ চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রব্বানীর সঞ্চালনায় এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ছাত্র সংগঠন ইফসুর মহাসচিব ড.মোস্তফা ফয়সাল পারভেজ। এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, বায়তুল মাল সম্পাদক আবু তালহা মো. মুজাহিদ, জামায়াত নেতা শেখ সাদী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সাত্তার ও উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি রাকিব, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক সভাপতি আব্দুল মোমিন ও পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে ড.মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে একটি গণমিছিল বের হয় । মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে উপজেলা ও পৌর জামায়াতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।