গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ দলীয় ঐক্য, ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আউয়াল, এনসিপির তারেক রেজা সহ জেলা, থানা, পৌর নেতৃবৃন্দ।