গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখার দাবিও জানান। মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের হাসানের রহমান হাসু, যুবদলের মিজানুর রহমানসহ
কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।