মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইব্রাহিম (২৫) নামে এক মোয়াজ্জেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত (৭ জুলাই) ১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত ইব্রাহিম মাগুরা সদর উপজেলার বড়শলই গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে এবং নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মোয়াজ্জেম হিসেবে কর্মরত ছিলেন।
মৃত ইব্রাহিমের খালাতো ভাই সোহান জানান, ৩ দিনের জন্য তাবলিগ জামাতের সাথে শহরের স্টেডিয়াম গেট মসজিদে ছিলেন। লোডশেডিং এর কারনে বিদ্যুৎ না থাকায় গরম থেকে স্বস্তির জন্য মসজিদের ছাদে যান। অসাবধানতাবশত মসজিদের উপর দিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার যাওয়ায় সেই তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্টে হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুলা আল মামুন,বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।