বর্তমান বিরোধী দল বিএনপির সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জনগণের মেজরিটি ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকার পরিচালনায় বিএনপি ব্যর্থ হলে তখন বিরোধী দলের কথা বলার সুযোগ আসবে।
রংপুরে লাভ কেয়ার নামে একটি সামাজিক সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারকে সময় ও সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজের মূল্যায়ন জনগণই করবে। বিএনপি সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা থাকলে তা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে লাভ কেয়ারের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও মানুষের কল্যাণে সংস্থাটির ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।