এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ বছর কলেজটির ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। ফলে ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার অনন্য সাফল্য অর্জিত হয়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জানায় যায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান, কঠোর শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।