গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে ঝিনাইদহ সদর উপজেলার ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম সহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার, ১ কেজি পেঁয়াজ বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন রোল দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রণোদনার মাধ্যমে কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত হবেন এবং উৎপাদন বাড়বে।