ঝিনাইদহ পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পৌরসভা চত্বরের সামনে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম. এ. মজিদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক সহ ঝিনাইদহ পরিবেশক সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।
ঝিনাইদহ পরিবেশক সমিতি দীর্ঘ দুই যুগ ধরে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র্যালিতে সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার বিষয়টি ফুটে ওঠে। র্যালি শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।