আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকতানোরে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল কাদির, জেলা যুব বিভাগের সদস্য মো. শহিদুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আব্দুর রহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন যুবসমাজের দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা উন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ভূমিকা অপরিসীম । বক্তারা তরুণদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় যুব বিভাগের উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।