ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাসি-পচা মিষ্টি বিক্রির জন্য মজুত রাখার অপরাধে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকায় শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় ও পৌরসভার সামনে ২টি শোরুমে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং দোকানে বাসি-পচা মিষ্টি মজুত রাখার বিষয়টি ধরা পড়ে।

পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।