ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার প্যারিস রোড সংলগ্ন সিংগা বটতলায় বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় মোটর সাইকেল আরোহী ইসরাফিল (২৪), পিতা: ইব্রাহিম, গ্রাম: বাগুডাঙ্গা নড়াইলকে দ্রুতগতির ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া মহেশপুর উপজেলার ভৈরবা এখারায় দুপুরে সড়কের সস্তার বাওড় এলাকায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়লে চালক আমিনুর রহমান, পিতা- মফিজুর রহমান, গ্রাম- সেজিয়া নিহত হয়। উভয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছে সড়কে খানা গর্তের কারনে এধরনের দুর্ঘটনা ঘটছে। জন নিরাপত্তার স্বার্থে দ্রুত সড়কগুলি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।