প্রধানমন্ত্রী কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবসর প্রাপ্ত বেসরকারি শিক্ষকদের পেনশন ভাতা প্রদান কর্মসুচির উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হন এবং কর্মসুচির উদ্বোধন করেন। তিনি ভার্সুয়ালী যুক্ত হয়ে অবসর ভাতার চেক হস্তান্তর করেন। বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
মাগুরায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,
মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ,মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাগুরা ৪ উপজেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকবৃন্দ ।
সভায় জানানো হয় , সারাদেশে দীর্ঘদিন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা পেনশন ভাতা পাচ্ছিলেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সারাদেশে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের জন্য অবসর ভাতা হিসেবে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই টাকা যথাযথ প্রদানের জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। মাগুরাতে পেনশনপ্রাপ্ত অবসর শিক্ষকের সংখ্যা রয়েছে ৫০৯ জন।