জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১৯ আগষ্ট দুপুরে শহরের নোমানি ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নামোড়ে গিয়ে শেষ হয়। র্যার্লী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানের রহমান হাসুর নেতৃত্বে র্যার্লীতে অংশ নেয় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, আলমগীর হোসেন বিএনপি নেতা কুতুব উদ্দিন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।