মাগুরা -ঝিনাইদহ সড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে মাগুরার পশ্চিম রামনগর, গ্রামের শরিফুল ইসলামের পুত্র রিপন(৪৫) ও মাগুরার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানির পুত্র নাইম (৪০),তারা দুটি মোটরসাইকেলে ছিল। মারাত্মক আহত নিহত রিপনের কণ্যা বৃষ্টিকে(৩৫)কে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান হয়েছে। ২০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।