ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের শিশু দিপন বিশ্বাস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় নজরুল গীতিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

দিপন বিশ্বাস ঠাকুর মালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার এই অসামান্য সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দিপনের কৃতিত্বে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রবিণ সমাজসেবক শরিফুল ইসলাম, অধ্যাক্ষ সাইদুর রহমান, সাংবাদিক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক এবং তার পিতা দিপক কুমার বিশ্বাস।

তারা বলেন, দিপনের এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং ঝিনাইদহ জেলার জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য ভবিষ্যতে আরও শিশু-কিশোরকে সাংস্কৃতিক কর্মকা-ে উৎসাহিত করবে।