সিরাজগঞ্জের মুক্ত স্কাউট সংগঠন অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টা প্রয়াত সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টার সময় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং দিলীপ গৌড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার সাংবাদিক আমিনুল ইসলাম ,সংগঠসনের সম্পাদক হোসেন আলী ছোট্ট।
এ সময় বক্তারা প্রয়াত ও সাবেক জেলা প্রশাসক ও অন্বেষণ মুক্ত স্কাউট গ্রুপের প্রধান উপদেষ্টার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার কর্মময় জীবনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে বক্তারা। পরে স্থানীয় তাহফীযুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।