পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লাল সবুজ সোসাইটির বাস্তবায়নে এবং ক্লেমন সবুজায়ন শিক্ষা বৃত্তির পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার এবং কবি ও সমাজকর্মী ইয়ুথ ফর গ্রিন লাইফের নির্বাহী পরিচালক মো. ইমরান হোসেন।
এ সময় লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে রাতুল, ফারদিন, তহমিনা, শাহরিয়ার আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বক্তাগণ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।