দিনাজপুরের বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোমবার (২৪ আগষ্ট) ভোরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।

থানা সুত্রেজানা গেছে, বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় শ্রমিকরা মহাসড়কের পাশে রবিবার (২৩ আগষ্ট) রাতে ড্রেন খননের মাটি সরানোর কাজ করছিলেন। রাত সাড়ে এগারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ডভ্যান শ্রমিক মানিক (২৩) ও কান্দুকে (৪৫) ধাক্কা দেয়।

স্থানীয়রা আহত দু’জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। মানিকের অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে সোমবার (২৪ আগষ্ট) ভোরে তাঁর মৃত্যু হয়।

নিহত মানিক দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।

আহত কান্দু দিনাজপুর মেডিকেল কলেজ ও হসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর পুলিশ ক্যাভার্ডভ্যান চালক আজমির হোসেনকে (৩০) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন। চালক আজমির লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলগি গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শামীম আল মামুন জানান, দূর্ঘটনার বিষয়ে সোমবার (২৫ আগষ্ট) থানায় সড়ক আইনে মামলার পর আটক চালককে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।