মাগুরার মহম্মদপুর উপজেলার হরিয়াখালী গ্রামে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের ঐ গ্রামের আলামিনের ছেলে। তার নাম শান্ত।
মঙ্গলবার ২৫ আগস্ট সকালে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত: ঘোষণা করেন।