মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদারে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উপস্থিতিতে নবনিযুক্ত আনসার সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়।
এ সময় হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, রোগী ও স্বজনদের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যদের দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয় আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা হাসপাতালের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।