রাজশাহীর পুঠিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উদ্ যাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০ টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রশান্ত কুমার, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ, ছাত্র -;ছাত্রী বৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক ও সাংস্কৃতিক বর্গরা