রাজশাহী তানোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন সংখ্যালঘুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার নাম শ্যামল কুমার(৫০)। বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির কচুয়াগ্রামে।
সোমবার দুপুরের দিকে নিজ বাড়িতে ঘটে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি। নিহত শ্যামল কুমার ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিল। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোক নেমে এসেছে।
জানা গেছে, নিহত শ্যামল কুমার (৫০) অসাবধানতা বসত নিজ বাড়িতে নষ্ট মাল্টিপ্লাগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতে জড়িয়ে পড়ে। এসময় বাড়িতে কেউ না থাকায় এক শিশু তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করলে পরে প্রতিবেশিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।