সকল ঘটনার মাঝে সাম্প্রতিকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবেনা জনগনকে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করে সার্বিক উন্নয়ন কর্মকান্ড চালাতে হবে।
মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন করার্যক্রমসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ১ আগস্ট মঙ্গলবার বিকেলেন এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। জেলা প্রশাসক সমেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা জেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক এড, কুমুদ রঞ্জন, এড, প্রদ্যুত কুমার সিংহ, পুলিশ সুপার মোঃ আজাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হেসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন্নাহার বক্তব্য রাখেন। মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেন, মাগুরা জেলা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা।
কোন ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবেনা। দেশ সবার, সবাই সম্প্রীতির সাথে এদেশে বসবাস করছে। মাগুরায় শান্তিপুর্ণ ভাবে জন্ম অষ্টমী, ঐতিহ্যবাহী কাত্যয়নী পুজাসহ সকল সনাতন ধর্মীয় কার্যক্রম পালিত হয়ে আসছে।
কোনদিন বাধা এসেছে এসে মনে খবর আমাদের জানা নেই। মন্ত্রী মহোদয় বলেন, সকল অপসংস্কৃতি বর্জন করে জীবনমুখী ও গনমুখী সংস্কৃতির পূনজাগরন ঘটাতে হবে। তিনি বলেন, মানুষের যেমন অবসর বিনোদনের জন্য ক্রীড়া, সংস্কৃতি অপরিহার্য তেমনি পরকালে সর্গ পাবার আশায় ধর্মীয় চর্চা অব্যাহত রাখতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীযতাবাদ প্রবর্তন করে সবাইকে বাংলাদেশী হিসেবে পরিচিত করেছিলেন।এখানে ধর্মীয় ভাবে পৃথক করার কোন নেই। যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ১৭ বছরে যে অপসংস্কৃতি চালু করেছিল তারশিকড় উপড়ে ফেলতর হবে। আমরা দেশে কোন সাম্প্রতিক কর্মকান্ডের সুযোগ দিবেন। সবাইকে তিনি ভাই ভাই হিসেবে বসবাস করার আহবান জানান।