রাজশাহীর তানোরে বিএনপির আরেক অংশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য , নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব শরীফ উদ্দীন। এর আগে গত মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

বুধবার শেষ বিকেলের দিকে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোয়া এবং আলোচনা সভা। সভা শুরুর আগে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি টহল লক্ষ্য করা যায়। সভার প্রধান অতিথি মেজর জেনারেল অব শরীফ উদ্দীন কে এক প্রকার পুলিশ পাহারায় সভাস্থলে আসতে দেখা যায়। পুলিশের দুটি পিকআপ আগে ছিল এবং তার গাড়ী পুলিশের পিক-আপের পিছনে ছিল। অথচ তিনি এমপিও না, আবার মন্ত্রীও না। তাহলে পুলিশ পাহারায় দলীয় সভায় কেন এমন প্রশ্ন এলাকাজুড়ে।

পুলিশ পাহারার বিষয়ে জানতে চাইলে ওসি মাহমুদুল হাসান জানান, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না। তাহলে কেন পুলিশ পাহারায় দলীয় সভায় জানতে চাইলে কোন সদ উত্তর না দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেজর জেনারেল অব শরীফ উদ্দীন। তিনি বলেন গত ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। ভোটের মাধ্যমে পরাজিত হয়েছি।

আমি কাউকে দোষারোপ করবনা, নিজের জন্য পরাজিত হতে হয়েছে। তবে অনেককে চিনা গেছে। আজ বিএনপির আনন্দের দিন। ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন।

ইতিহাস ঐতিহ্য আর গোরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে গনতন্ত্রের জন্য লড়াই করেছে বিএনপি। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দল যাকে প্রার্থী দিবে তার হয়ে সবাই কে কাজ করতে হবে। সবাই কে এক কাতারে আসতে হবে।

তার বক্তব্যে আগে দেশ জাতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক মাওলানা আবুল কাশেম। ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খান, সাবেক সম্পাদক মফিজ উদ্দীন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সাবেক ছাত্র দলের নেতা সুলতান আহমেদ, পাঁচন্দর ইউপি বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দীন কামারগাঁ ইউপির একাংশের সভাপতি খলিলুর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির, রেজা মাষ্টার, সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সি, জেলা যুবদলের সদস্য রাশেদুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক রায়হান, মাহফুজুর রহমান রিমন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন, পৌরসভার কৃষক দলের সাবেক আহবায়ক আনারুল, সদস্য সচিব আফজাল হোসেন, মুনসুর রহমান, মুসলেম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে গান বাজনা নিয়ে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি থানা মোড়ে শেষ হয়। নেতৃত্ব দেন প্রধান অতিথি। অংশ নেয় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার নেতাকর্মীরা।