উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ৪র্থ দফায় বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৪-৫ দিন ধরে পুনরায় যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তি এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। জেলার ৯টি উপজেলার যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলার নদীর তীরবর্তি এলাকা প্লাবিত হওয়ার সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন,গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ১২ সেন্টিমিটার কমে বিপদ সিমার মাত্র ১২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেরমতে, সম্প্রতি এক জরিপে চরাঞ্চলের ৩১টি উইনিয়নকে ঝুকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অপরদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন পানিবন্দি ও প্লাবিত এসকল এলাকায় সরকারি ত্রাণ সহায়তা দিচ্ছেন বলে জানাগেছে।