ঝিনাইদহে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা, প্রার্থনা, কীর্তন, আলোচনাসভা ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে প্রতিবছর তাঁর জন্মতিথি জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তদের সমাগম ঘটে। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিল নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য জন্মাষ্টমীর শোভাযাত্রা। শুক্রবার বিকেলে শহরের মদন মোহন মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম. এ. মজিদ, মদন মোহন মন্দিরের সভাপতি অলক কু-ু, সাধারণ সম্পাদক সুশান্ত সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা। শোভাযাত্রা ও ধর্মীয় আয়োজনকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।