উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আসিফ ইকবাল মাখন সভাপতি এবং আমিনুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন কামরুজ্জামান লিটন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। প্রেসক্লাবের মোট ২৮ জন সদস্যের মধ্যে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।