বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের মা ছালেহা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ঢাকা কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর ঝালকাঠি সদরের দিবাকরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পরিবারকি কবর স্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা কৃষকদলের সভাপতি মির্জা ইস্কেন্দার মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা জামাল হোসেন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।